​ফুটবল খেলোয়াড়দের খেলা চলাকালীন (গোল করার পর বা ম্যাচ জেতার পর) কৃতজ্ঞতাস্বরূপ সিজদা করার বিধান কী?

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ সালিহ আল-ফাওযান (حفظه الله):

ফুটবল এবং ফুটবল খেলা কোনো নিয়ামাত (বা অনুগ্রহ) নয়—আর কৃতজ্ঞতার সিজদা (সিজদাহ আশ-শুকর) করা হয় কোনো নিয়ামাহর পুনরারম্ভ বা নতুন নিয়ামাহ পাওয়ার কারণে—তাই এই পরিস্থিতিতে সিজদা করা একটি বিদআত। ফুটবল থেকে আমাদের অর্জন কী? আর মুসলিমদের যৌবন অপচয় করা ছাড়া এ থেকে তারা কী উপকার পায়? তারা কোনো উপকারই পায় না—বরং তা মুসলিমদের জন্য ক্ষতিকর।

শাইখ আল-ফাওযানের ‘যাদ আল-মাআদ’ (ইবনুল কাইয়িম)-এর সারসংক্ষেপের ব্যাখ্যা থেকে, যা লিখেছেন শাইখুল ইসলাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব (রাহিমাহুল্লাহ), ২২/৫/১৪৩০ হিজরী, টাইমস্ট্যাম্প ৬১:০৮ | ইংরেজি অনুবাদ: আবু খাদিজাহ আব্দুল ওয়াহিদ
সোর্স: AbuKhadeejahSP
পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url