খারিজিরা মুসলিমদের সম্পদ চুরিকে হালাল বানায় এবং এতে লিপ্ত হয়
উসমান (রাদিয়াল্লাহু আনহুর) বিরুদ্ধে বিদ্রোহ করা এবং তাঁকে হত্যা করা প্রথম যুগের খারিজিরা পার্থিব ও বৈষয়িক উদ্দেশ্য দ্বারা তাড়িত ছিল। আর এ কারণেই তারা যখন অবশেষে জোরপূর্বক তাঁর ঘরে প্রবেশ করে এবং তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে, তখন তাঁর পুরো ঘর লুটপাট করে এবং এরপর রাষ্ট্রীয় কোষাগারে আক্রমণ করতে উদ্যত হয়। ইমাম আত-তাবারি তাঁর ‘তারিখ’ গ্রন্থে বর্ণনা করেছেন, খারিজি সন্ত্রাসীরা (Terrorists) যখন তৃতীয় খলিফা উসমানকে (রাদিয়াল্লাহু আনহু) হত্যা করে:
তাদের মধ্য থেকে একজন চিৎকার করে বলে উঠল, “এমন তো হতে পারে না যে তার রক্ত হালাল অথচ তার সম্পদ হারাম। সুতরাং, সবকিছু নিয়ে নাও।” এরপর তারা সবাই ‘বাইতুল মাল’ (রাষ্ট্রীয় কোষাগার)-এর দিকে ছুটে যায়। দুজন ব্যক্তি চাবিগুলো ছুড়ে ফেলে এবং তারপর তারা গোপনে আলোচনা করে বলতে লাগলো, “(সম্পদ নিয়ে) পালিয়ে যাওয়ার এখনই সময়, এটাই তো লোকজন চাচ্ছিল।”সূত্র: আত-তাবারির ‘তারিখ’ (৪/৩৯৩) এবং ইবনু কাসিরের আল-বিদায়াহ (১০/৩০৭)।
টীকা: সালাফি ইমাম হারব বিন ইসমাইল আল-কিরমানি (১৮০ হিজরি) তাঁর আকিদাহ গ্রন্থে খারিজিদের সম্পর্কে বলেছেন, “এবং তারা হলো চোর, রাস্তার ডাকাত; আমরা তাদেরকে [এমন কর্মকাণ্ডের] মাধ্যমেই চিনি...” আবু মুহাম্মাদ আল-মাকদিসির মতো এ যুগের খারিজিদের মধ্যেও আমরা ঠিক এটাই লক্ষ্য করি। তারা মুসলিম এবং অমুসলিম প্রবাসী শ্রমিকদের সম্পদ ডাকাতি ও চুরির জন্য কুখ্যাত, ইসলামি শরিয়াহ হারাম (অবৈধ) করেছে এমন বিষয়কে হালাল (বৈধ) সাব্যস্ত করে। কারণ, তারা এই কর্মকাণ্ডগুলো কেবল নিজেদের প্রবৃত্তির তাড়নায় করে না, বরং তারা প্রকৃতপক্ষে বিশ্বাস ও দাবি করে যে এই কাজগুলো বৈধ (জায়েয)। অন্যান্য কারণের পাশাপাশি এই বিশেষ কারণের জন্যই অনেক আলিম তাদেরকে মুরতাদ (ইসলামত্যাগী) ও কাফির বলে গণ্য করেন; কেননা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা (হারামকে হালাল করা) এবং সজ্ঞানে তাঁর শরিয়াহর সাথে কোনো মিথ্যা বিষয়কে জুড়ে দেওয়া ঈমান ভঙ্গের একটি অন্যতম কারণ (নাওয়াকিদুল ঈমান)। কুয়েত ও জর্ডানে থাকাকালীন আবু মুহাম্মদ আল-মাকদিসি মুসলিম পুলিশ কর্মকর্তা এবং বিদেশি অমুসলিম প্রবাসী শ্রমিকদের মালামাল চুরি করতো এবং তার খারিজি মতবাদের মাধ্যমে এর বৈধতা দিতো।
পড়ুন: আবু মুহাম্মাদ আল-মাকদিসি ইসাম বারকাওয়ি: সুপরিচিত এক বিপ্লবী লেলিনবাদী তাকফিরির চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর সংক্ষিপ্ত আলোকপাত