আকিদাহর প্রভাব বহুদূর বিস্তৃত | ইবনুল কাইয়িম
নিশ্চয়ই নেক আমল এবং মন্দ আমলসমূহ হলো যথাক্রমে সঠিক ও ভ্রান্ত আকিদাহ বা বিশ্বাসের অনিবার্য ফলাফল...
অন্তর্নিহিত আকিদাহ-বিশ্বাস মানুষের মাঝে দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং সেই দৃষ্টিভঙ্গিই তার আমলকে পরিচালিত করে। যেমন, একজন খারিজি বিশ্বাস করে যে গুনাহ মানুষকে কাফিরে পরিণত করে। ফলে যখন সে সমাজে কোনো পাপ হতে দেখে, তখন সে সমাজকে ঘৃণা করতে শুরু করে এবং এর বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। একজন মুরজিয়া বিশ্বাস করে যে গুনাহ ঈমানের কোনো ক্ষতি করে না। ফলে সে নির্দ্বিধায় পাপে নিমগ্ন থাকে। একজন জাহমি আল্লাহর ভালোবাসা, সন্তুষ্টি ও করুণায় বিশ্বাস করে না। ফলে সে তা অর্জনের কোনো চেষ্টাও করে না; বরং পাপে ডুবে থাকে, কারণ তার মতে ঈমান হলো কেবল অন্তরের সাধারণ পরিচয় জানা মাত্র, এর বেশি কিছু নয়। একইভাবে নাস্তিকতা, বস্তুবাদ, সমাজতন্ত্র এবং সকল বিশ্বাস ও মতাদর্শ মানুষের (জগত এবং জাগতিক ঘটনাবলি সম্পর্কে) তাদের দৃষ্টিভঙ্গি গড়ে দেয় এবং তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। সুতরাং, নেক আমল বা সৎ কর্ম হলো বিশুদ্ধ আকিদাহ বা বিশ্বাসের ফল এবং ফাসাদ বা মন্দ কর্ম হলো ভ্রান্ত বিশ্বাসের ফলাফল। পরিশেষে বলা যায়, এই দুনিয়া সঠিক আকিদাহ-বিশ্বাসের মাধ্যমে সংশোধিত হয় এবং মিথ্যা ও ভ্রান্ত বিশ্বাসের দ্বারা কলুষিত হয়।
সোর্স: AbuIyaadSP
