স্ত্রীকে ঘরের কাজে সহায়তা করা পুরুষত্বহীনতা নয়

সালাফি দাওয়াহ বাংলা
স্ত্রীকে গৃহস্থালির কাজে সহযোগিতা করা কোনো স্বামীর জন্য পুরুষত্বহীনতার লক্ষণ নয়; বরং তা নবি (ﷺ)-এর সুমহান আদর্শের অনুকরণে সৎ ও উত্তম চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য

ইমাম আল-বুখারি বর্ণনা করেছেন, আল-আসওয়াদ বলেন:
‘আমি উম্মুল মুমিনিন আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, নবি (ﷺ) ঘরে থাকা অবস্থায় কী কাজ করতেন?’ তিনি জবাবে বললেন, ‘তিনি পরিবারের সদস্যদের সেবায় নিজেকে ব্যস্ত রাখতেন; আর যখন সালাতের সময় হতো, তখন তিনি (সালাতের উদ্দেশ্যে) বেরিয়ে যেতেন।’ [সহিহ বুখারি: ৬৭৬, ৫৩৬৩]

‘পরিবারের সদস্যদের সেবায় নিজেকে নিয়োজিত রাখা’ বলতে বোঝানো হয়েছে—তাদের ওপর অর্পিত বিভিন্ন কাজে তাদের সহায়তা করা।

নোট: ঘরে অবস্থানকালে তিনি (ﷺ) ঠিক কী কী কাজ করতেন, বিভিন্ন বর্ণনায় তার বিবরণ এসেছে। উরওয়াহ বলেছেন: ‘আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে বললাম, হে মুমিনদের মা! নবি (ﷺ) আপনার সাথে থাকাকালে কী কাজ করতেন?’ তিনি বললেন, ‘পরিবারের সেবায় তোমাদের কেউ যা করে থাকে, তিনিও তাই করতেন। তিনি নিজের জুতো নিজে মেরামত করতেন, নিজের সাওব (পোশাক) সেলাই করতেন এবং বালতি ঠিক করতেন।’ [সহিহ ইবনু হিব্বান; শাইখ আল-আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন।]

সূত্র: troid.org
পূর্ববর্তী
কোনো মন্তব্য নেই
মন্তব্য লিখুন
comment url