আবুল হাসান আল-মারিবি আল-ইখওয়ানি বৃত্তান্ত: কেন শাইখ আব্দুল মুহসিন আল-আব্বাদ সঠিক ছিলেন না

সালাফি দাওয়াহ বাংলা

আর্টিকেলটি ২০১২ সালে প্রকাশিত হয়।

আবুল হাসান আল-মারিবি আল-ইখওয়ানি বৃত্তান্ত: কেন শাইখ রাবি সঠিক ছিলেন এবং শাইখ আব্দুল মুহসিন আল-আব্বাদ ভুল ছিলেন (যদিও উভয়ই সাওয়াবের হকদার)

ভূমিকা ও পটভূমি

টি আল্লাহর নির্ধারিত নিয়ম যে, যখনই কোনো মুবতাদি (বিদআতি) সালাফদের আকিদাহ ও মানহাজ এবং ইসলাম ও মুসলিমদের ক্ষতি করার ইচ্ছা পোষণ করে, আল্লাহ অবশ্যই উম্মাহর শীর্ষস্থানীয় উলামাদের মধ্য থেকে এক বা একাধিক ব্যক্তিকে তার প্রকৃত স্বরূপ উন্মোচনের জন্য নিয়োজিত করেন, যাতে তার বিষয়টি গোপন না থাকে। এমন কোনো মুবতাদি নেই যে তার বিদআত এবং অনিষ্টকে প্রকাশ্যে প্রচার করার চেষ্টা করেছে, যার বিপরীতে আহলুস সুন্নাহর উলামাদের মধ্য থেকে কোনো একজন আলিম দাঁড়িয়ে তার বাতিলকে উন্মোচন করেননি এবং তাকে প্রতিহত করেননি।

ওয়ালহামদুলিল্লাহ, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হিজরি শতাব্দীর সালাফদের আলিম ও ইমামগণ আহলুল কালামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যারা উম্মাহর মধ্যে একজাতীয় বহিরাগত ও বিষাক্ত মতবাদ নিয়ে এসেছিল। বহু শতাব্দী ধরে তাঁরা তাদের আক্রমণ করেছেন, দমন করেছেন, তাদের বাতিল ও অনিষ্টকে স্পষ্ট করেছেন এবং তাদের মূলনীতি, মতবাদ এবং তাদের নির্দিষ্ট দাঈ, নেতা ও ব্যক্তিত্বদের খণ্ডনে গ্রন্থ রচনা করেছেন। তাঁরা রুখে দাঁড়িয়েছিলেন—যাঁদের অগ্রভাগে ছিলেন ইমাম আহমাদ—ইসলামে অ্যারিস্টটলের মতো নক্ষত্রপূজারী এক মুশরিকের বৈষয়িক চিন্তাধারা, ভাষা ও পরিভাষার অনুপ্রবেশের বিরুদ্ধে। সেই বিদআতিরা অ্যারিস্টটলের মেটাফিজিক্সের ভাষাকে (আল-জাওহার ওয়াল-আরাদ) ধর্মতাত্ত্বিক বিতর্কের ভিত্তি বানিয়েছিল, যা শেষ পর্যন্ত তাদের ইসলামি আকিদাহ ও ওয়াহির নুসুসের বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপ করতে প্ররোচিত করেছিল। সেই বরেণ্য ইমামদের এসব পথভ্রষ্ট ও বিদআতিদের মোকাবিলা করার মহান প্রচেষ্টার ফলেই আজ আমরা তাঁদের রেখে যাওয়া ঐতিহ্যের মাধ্যমে সঠিক ও বিশুদ্ধ সালাফি আকিদাহ জানার সৌভাগ্য লাভ করেছি। প্রথমত, আল্লাহর দয়ায় এবং অতঃপর অতীতের সেই উলামাদের প্রচেষ্টায় আমরা ইলহাদ (বিচ্যুতি) ও যানদাকাহ (ধর্মদ্রোহিতা) থেকে রক্ষা পেয়েছি, ওয়ালহামদুলিল্লাহ।

একইভাবে বিংশ শতাব্দীতে, সেই প্রাচীন কালামপন্থি বিদআতিদের মতাদর্শিক উত্তরসূরি তথা সমসাময়িক আশআরি উস্কানিদাতা ও বিদআতিরা (আল-বান্না, কুতুব, আন-নাবাহানি), যারা আশআরি-মাতুরিদি-হানাফি উসমানীয় সালতানাতের পতনে শোকাহত ছিল, তারা উম্মাহর মাঝে নাস্তিক, ধর্মনিরপেক্ষ ও বস্তুবাদী ইহুদিদের ফিক্‌র (চিন্তাধারা) আমদানি করে। তারা ‘সামাজিক ন্যায়বিচার’ প্রতিষ্ঠার বিপ্লবী ধারণা (মার্ক্সবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম) নিয়ে আসে এবং উম্মাহকে এক নতুন বিশৃঙ্খলা ও অস্থিরতার যুগে ঠেলে দেয়—যা হলো বিদআতি “ইসলামি রাজনৈতিক জামাআত”-এর যুগ। তারা “মুসলিমদের অবস্থা সংশোধনের” যে দাবি করেছিল, তার মধ্যে এই বহিরাগত ফিক্‌র অন্তর্ভুক্ত করার ফলে ইসলাম ও সুন্নাহর বহু মহান উসুল (মূলনীতি) হরণ করেছে; যার মধ্যে রয়েছে: ) বিশুদ্ধ ইসলামি আকিদাহর স্পষ্টীকরণ ও প্রতিরক্ষা, ) সুন্নাহকে আঁকড়ে ধরা, ) বিদআত ও বিদআতিদের থেকে দূরে থাকা, ) এসবের ভিত্তিতে ‘ওয়ালা ও বারা’ (বন্ধুত্ব ও শত্রুতা) নির্ধারণ করা এবং ) পূর্বোক্ত বিষয়গুলোকে প্রকৃত ঐক্যবদ্ধ জামাআতের ভিত্তি হিসেবে গ্রহণ করা। তারা “জামাআহ” শব্দের এক নতুন অর্থ ও সংজ্ঞা নিয়ে আসে, যা সুন্নাহ এবং ইসলামের ১৩শ বছর ধরে আহলুস সুন্নাহ ও তাঁদের ইমামদের বুঝের সম্পূর্ণ বিপরীত ছিল। তা সুন্নাহর অনুসারীদের বিরুদ্ধে আহলুল বিদআতের যুদ্ধে এক নতুন স্তরের কূটকৌশল, প্রতারণা ও ষড়যন্ত্রের সৃষ্টি করে। কিন্তু আল্লাহর প্রশংসা, তখন এমন সব উলামাদের উত্থান ঘটে যারা সালাফি আকিদাহ ও মানহাজকে সুস্পষ্ট করতে শুরু করেন এবং এই জামাআতগুলোর আমদানিকৃত বহিরাগত চিন্তাধারা (ফিক্‌র) থেকে একে পৃথক করেন। বিংশ শতাব্দীর সেই উলামাদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম আল-আলবানি (রাহিমাহুল্লাহ) এবং তাঁর তাসফিয়াহ (পরিশুদ্ধি)  তারবিয়াহ (প্রশিক্ষণ) এর মানহাজ—যে মানহাজের প্রতি ইমাম মালিক ইঙ্গিত করে বলেছিলেন: “এই উম্মাহর শেষাংশ কেবল তা দিয়েই সংশোধিত হবে যা দিয়ে এর প্রথমাংশ সংশোধিত হয়েছিল।” মূলত এটিই আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে নবিদের কর্মপদ্ধতির সমার্থক। যে সময় এই জামাআতগুলোর (তাবলিগ, ইখওয়ান, তাহরির, সুফি জামাআত ইত্যাদি) উত্থান ঘটছিল, ইমাম আল-আলবানি তখন সালাফদের পথে কুরআন ও সুন্নাহর দিকে প্রত্যাবর্তনের ডাক দিয়ে তাদের দাওয়াহর মোকাবিলা করেন এবং সালাফি পরিচয়ের বহিঃপ্রকাশ ঘটান—যা ছিল সেসব বিদআতি ও দল-উপদলের জন্য অত্যন্ত বেদনাদায়ক। রাফিদি, ইখওয়ান, সুফি, মুকাল্লিদ এবং অন্যান্য গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে তাঁর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং তাঁর মানহাজকে তুচ্ছজ্ঞান করে। অতঃপর বিংশ শতাব্দীর শেষভাগে এসে, যাঁরা সেই বিংশ শতাব্দীর আশআরি-মাতুরিদি বিদআতিদের প্রভাবিত করা মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিক মতাদর্শ থেকে ইসলাম ও সুন্নাহকে রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং করে যাচ্ছেন, তিনি হলেন আমাদের সময়ের জারাহ ওয়াত-তাদিলের ইমাম শাইখ রাবি বিন হাদি আল-মাদখালি। আল্লাহর দ্বীনকে মার্ক্সবাদী-সমাজতান্ত্রিক চিন্তাধারার (ফিক্‌র) অনুপ্রবেশ থেকে রক্ষা করতে তাঁর প্রচেষ্টা সবচেয়ে অগ্রগণ্য। এই বিদআতি জামাআতগুলোর লক্ষ্য হলো (আকিদাহ বা ভাবধারা নির্বিশেষে) সবাইকে একটি বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করা, যাতে তাদের বিপ্লবে ব্যবহার করা যায় এবং তাদের দাবি অনুযায়ী “সামাজিক ন্যায়বিচার” ও “হাকিমিয়্যাহ” প্রতিষ্ঠা করা যায়। শাইখ রাবি তাদের তাত্ত্বিক কাজগুলো ভেঙে চুরমার করে দিয়েছেন, তাদের পথভ্রষ্ট নেতাদের মূর্তিবৎ ভক্তি করাকে ধুলিসাৎ করেছেন এবং আহলুস সুন্নাহর মানহাজের সাথে সাংঘর্ষিক তাদের সকল ভ্রান্ত মূলনীতিগুলোকে খণ্ডন করেছেন। তবে প্রতিটি দলেরই উত্তরসূরি থাকে; যেভাবে জাহমিয়্যাহদের থেকে মুতাযিলাহ এবং মুতাযিলাদের থেকে কুল্লাবিয়্যাহ, আর কুল্লাবিয়্যাহ থেকে আশআরিয়্যাহ উত্তরাধিকার লাভ করেছিল, তেমনি হাসান আল-বান্না, আবুল আলা মাওদুদি, সাইয়িদ কুতুব এবং তাকিউদ্দিন আন-নাবাহানিদের কাছ থেকে সেই (সোশালিস্ট, কমিউনিস্ট ও মার্ক্সিস্ট) চিন্তাধারার (ফিক্‌র) নির্যাস, এর অনুষাঙ্গিক অপরিহার্যতা ও মূলনীতিগুলোকে ইসলামের পোশাকে গ্রহণ করার উত্তরসূরিদের আবির্ভাব ঘটে। তারা হলো সৌদি আরবের ‘কুতুবি’ গোষ্ঠী, যারা এই ব্যক্তিদের কিতাব ও মূলনীতির ওপর লালিত-পালিত হয়েছে এবং যাদের মস্তিষ্ক নিয়ে খেলা করেছে মুহাম্মদ কুতুব—যে ছিল ভয়ংকর এক আশআরি। অনুরূপ, আব্দুর রহমান আব্দুল খালিক নামক একজন মিশরীয় ইখওয়ানি সালাফি পোশাক পরে হাসান আল-বান্না ও সাইয়িদ কুতুবের সেই ফিক্‌রকে সালাফিদের মধ্যে আমদানির চেষ্টা করে। এরপর থেকে এই ভ্রান্ত চিন্তাধারা (ফিক্‌র) বা এর বিভিন্ন অংশ বহনকারী বিদআতি ও ভ্রষ্ট মূলনীতির ধারক, পথভ্রষ্ট নেতারা ক্রমাগত আবির্ভূত হতে থাকে, যা সালাফি মানহাজের সাথে সাংঘর্ষিক—ঠিক যেমন ইসলামের প্রথম যুগে বহু শতাব্দী ধরে বিদআতি কালামশাস্ত্র ও এর সাথে সংশ্লিষ্ট ভ্রান্ত উসুল বহনকারী নেতারা উম্মাহর ভেতর ক্রমাগত আবির্ভূত হয়েছিল। এই মূলনীতিগুলোর উদ্দেশ্য ছিল সালাফি মানহাজ ও এর অনুসারীদের সাথে আপস করা এবং বিভিন্ন (ভ্রান্ত) জামাআতের জন্য “রাজনৈতিক কর্মকাণ্ড”, সংশোধনের পদ্ধতি হিসেবে গণতন্ত্রে অংশগ্রহণ, গণজাগরণ, বিপ্লব এবং এ জাতীয় কর্মকাণ্ডের পথ খুলে দেওয়া—এই ভেবে যে এটাই উম্মাহর সংশোধনের পথ। এই লোকদের শয়তানি নকশাগুলো অত্যন্ত সুপরিকল্পিত ছিল, ঠিক যেমন ৫ম শতাব্দীর শেষ ও ৬ষ্ঠ শতাব্দী জুড়ে জাহমি-আশআরিদের একটি সুনির্দিষ্ট কৌশল ছিল বাগদাদ ও দামেস্কে “ওয়াজ” (নাসিহাতের) নাম করে প্রকাশ্যে জনসাধারণের মধ্যে তাদের জাহমি আকিদাহ প্রচার করা। নিযামিয়্যাহ নামে তাদের একটি প্রতিষ্ঠান ছিল যা তাদেরকে এতে সহায়তা করতো। তারা এই শহরগুলোতে একঝাঁক বক্তা পাঠায় যারা সাহসের সাথে প্রকাশ্যে তাদের ‘তাজাহহুম’ (জাহমি মতবাদ) প্রচার করতে শুরু করে, যদিও এর আগে উম্মাহর মাঝে তারা ছিল ঘৃণিত ও লাঞ্ছিত। সমসাময়িক বিদআতিদের অবস্থাও ঠিক তেমন; তারা বিছার ন্যায় ওত পেতে থাকে, যেমনটি ইমাম আল-বারবাহারি ৪র্থ শতাব্দীতে তাদের বর্ণনা করেছিলেন। তাদের নির্দিষ্ট পরিকল্পনা ও উসুল-কাওয়াইদ (ভিত্তি ও মূলনীতি) রয়েছে যা তারা সালাফিদের মধ্যে ছড়িয়ে দিতে চায়। কারণ তারা সালাফিদেরই তাদের তথাকথিত “সামাজিক ন্যায়বিচার” এবং তাওহিদ আল-হাকিমিয়্যাহ বাস্তবায়নের পথে সবচেয়ে বড়ো বাধা হিসেবে দেখে। ঠিক যেমন প্রাচীন জাহমিরা তৎকালীন সালাফিদের তাদের উদ্ভাবিত আল-জাওহার ওয়াল-আরাদ-এর তাওহিদ বাস্তবায়নের পথে প্রধান বাধা মনে করতো (মহান শাফিয়ি ইমাম ইবনু সুরাইজ (মৃত্যু ৩০৬হি.) যেভাবে বর্ণনা দিয়েছেন)।

এধরনের চরম ষড়যন্ত্রকারী ও ধূর্ত সমসাময়িক বিদআতিদের মধ্যে অন্যতম হলো আবু আল-হাসান আল-মারিবি নামক এক দাজ্জাল (চরম মিথ্যাবাদী)—যে ছিল একজন সাবেক ইখওয়ানি তাকফিরি। সে মিশর ছেড়ে ইয়েমেনে যায়, শাইখ মুকবিলের কাছে প্রায় ছয় মাস যাবত অবস্থান করে এবং শাইখ আল-আলবানির (রাহিমাহুল্লাহ) কাছে তিনবার সাক্ষাৎ করতে যায়। এর ফলে নব্বইয়ের দশকের মাঝামাঝি ও শেষের দিকে সে কিছুটা পরিচিতি লাভ করে। মহান আলিমগণ (আলবানি, বিন বায, ইবনু উসাইমিন, মুকবিল) যখন জীবিত ছিলেন, তখন এই বিদআতি তার প্রকৃত দাওয়াহ নিয়ে সামনে আসেনি, বরং সালাফিয়্যাহ জাহির করে অনেকের আস্থা অর্জন করেছিল। কিন্তু তাঁরা যখন ইন্তেকাল করলেন, তখন সে তার ভ্রান্ত ও ভ্রষ্ট ইখওয়ানি মূলনীতি নিয়ে তার ‘বিপ্লব’ ঘোষণা করলো। সে ভেবেছিল সে সালাফিদের মাঝে ফাটল ধরাতে পারবে এবং তাদের কাছে তার নতুন “উদার ও প্রশস্ত মানহাজ” নিয়ে আসতে পারবে—আর এর সবকিছুই ছিল মূলত আল-ইখওয়ান আল-মুসলিমিনের মানহাজকে সহায়তা করার লক্ষ্যে। উল্লেখ্য যে, এই ইখওয়ানি মানহাজ মার্ক্স, এঙ্গেলস এবং লেনিনের মতো নাস্তিক সেক্যুলার ইহুদিদের দর্শনের প্রায়োগিক (ও তাত্ত্বিক) উপাদানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বিংশ শতাব্দীর তথাকথিত “ইসলামি আন্দোলন” যেগুলো “জামাআত”, “তাহরির” (মুক্তি), “আদল” (ন্যায়বিচার) ইত্যাদি শিরোনামে চলছে, সেগুলোর মূলে লুকায়িত রয়েছে এই মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিক প্রায়োগিক কর্মপদ্ধতি। ঠিক যেভাবে “জিসম” (দেহ), “জাওহার” (পদার্থ), “আরাদ” (আকস্মিক গুণ)-এর মতো গ্রিক ধারণাগত দার্শনিক পরিভাষাগুলো এই সমসাময়িক বিদআতিদের পূর্বপুরুষরা রাসুলদের তাওহিদ সম্পর্কে মুসলিমদের ধোঁকা দিতে ব্যবহার করেছিল, এবং যেভাবে মুতাযিলারা “তাওহিদ”, “আদল” ও “আমর বিল মারুফ ওয়াল-নাহি আনিল মুনকার” স্লোগানগুলো মুসলিমদের বিভ্রান্ত করতে ব্যবহার করেছিল।

শাইখ রাবি একক প্রচেষ্টায় - ওয়ালহামদুলিল্লাহ - এই দাজ্জাল ও কাযযাব (চরম মিথ্যাবাদী) আবু আল-হাসান আল-মারিবি এবং তার ভ্রান্ত ইখওয়ানি উসুলসমূহ (ভিত্তি) উন্মোচন করে দেন, এমন এক সময়ে যখন সুন্নাহর অন্য অনেক আলিম বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না এবং তার সম্পর্কে সুধারণা পোষণ করতেন। সে সময়ের পর থেকে আজ দশ বছর অতিক্রান্ত হয়েছে এবং এটি স্পষ্ট হয়েছে, বরং দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে, শাইখ রাবি শতভাগ সঠিক ছিলেন, হক তাঁর সাথেই ছিল এবং তিনি এই বিষয়ে এমন দূরদর্শিতা দেখিয়েছেন যা অন্য উলামাদের মধ্যে সচরাচর পাওয়া যায় না। শাইখ মুকবিল (রাহিমাহুল্লাহ) কোনো কারণ ছাড়াই শাইখ রাবি সম্পর্কে বলেননি যে, “হিযবিদের চেনার ক্ষেত্রে তিনি আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে একটি নিদর্শন।” শাইখ আল-আলবানি বলেছেন যে, “শাইখ রাবি হলেন “জারাহ ওয়াত-তাদিলের ইমাম” এবং “ইলম তাঁর সাথেই আছে” এবং “যারা তাঁর রাদ্দ করে তারা ইলমের ভিত্তিতে তা করে না।” শাইখ ইবনু উসাইমিনসহ (রাহিমাহুল্লাহ) অন্যান্য উলামাদের থেকেও অনুরূপ বক্তব্য রয়েছে যা নথিবদ্ধ, রেকর্ডকৃত, প্রচারিত এবং সর্বজনবিদিত (এখানে দেখুন)।

এই পটভূমি এখন আমাদের মূল প্রবন্ধের দিকে নিয়ে যাচ্ছে: গত প্রায় ১০ মাস আগে, অর্থাৎ ২০১১ সালের শেষের দিকে একটি ভিডিয়ো প্রকাশিত হয় যেখানে আবু আল-হাসান আল-মারিবি একটি মিশরীয় স্যাটেলাইট চ্যানেলে সালাফিয়্যাহ ও রাজনীতি বিষয়ে সাক্ষাৎকার দিচ্ছিল। এই প্রবন্ধে আমরা সেখানে বিদ্যমান ভয়াবহ বিভ্রান্তিগুলো তুলে ধরবো, যা প্রমাণ করবে যে শাইখ রাবি অত্যন্ত দূরদর্শী ছিলেন এবং এই পথভ্রষ্ট বিদআতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বিষয়গুলো উপস্থাপনের পর আমরা ইনশাআল্লাহ কিছু সংক্ষিপ্ত প্রাসঙ্গিক মন্তব্য ও উপসংহার প্রদান করবো।

নাইল (Nile) স্যাটেলাইট চ্যানেলে মুবতাদি আবু আল-হাসান আল-মারিবি: সালাফিয়্যাহ, রাজনীতি ও মিশরীয় বিপ্লব নিয়ে সাক্ষাৎকার

এই ভিডিয়োটি ইউটিউবে রয়েছে এবং যে কেউ চাইলে এর সত্যতা যাচাই করতে পারেন। লক্ষণীয় যে, আল-মারিবি এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে তা বিচ্ছিন্ন কোনো বক্তব্য নয়; বরং তার অন্যান্য লেখা ও প্রচারণায় এই একই কথার পুনরাবৃত্তি পাওয়া যায় এবং এগুলো কোনো গোপন বিষয় নয়।

আল-ইখওয়ান এবং আস-সাওয়াবিত

ভিডিয়োর ১৮:৩৭ মিনিটের দিকে:

(আল-ইখওয়ান আল-মুসলিমুন) - তারা সবাই ইসলামের প্রতিনিধিত্ব করে (ইউমাসসিলুন আল-ইসলাম)... তারা সবাই দ্বীনের ‘সাওয়াবিত’ বা মৌলিক বিষয়গুলোর ওপর একমত...

মন্তব্য: “সাওয়াবিত” আল-মারিবির নতুন পরিভাষা। এর মাধ্যমে সে ইসলামের সেই সুদৃঢ় বিষয়গুলোকে বুঝিয়েছে যা পরিবর্তন হয় না এবং যা ইজতিহাদের বিষয় নয়। সে এই নতুন ভাষা ব্যবহার করছে এটা বোঝাতে যে, বর্তমানে বিদ্যমান সমস্ত দল-উপদলগুলো এই ‘সাওয়াবিত’ বা মৌলিক বিষয়ের বিরোধিতা করে না এবং তারা আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত। সে মূলত সালাহ আস-সাওয়ির পথ অনুসরণ করছে, যে একজন ইখওয়ানি বিদআতি এবং “আল-সাওয়াবিত ওয়াল-মুতাগায়্যিরাত” নামে একটি বই লিখেছিল। তার উদ্দেশ্যও ছিল এমন কিছু তাত্ত্বিক ভিত্তি তৈরি করা যা মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিলে ইখওয়ানিরা তাদের “রাজনৈতিক কাজে” মানুষকে তাদের নিজেদের ছাতার নিচে সহজে জড়ো করতে পারবে। এভাবেই এ লোকগুলো কাজ করে; তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে এবং তারা মানুষের মনকে নরম করার জন্য এমন কিছু তাত্ত্বিক ভিত্তি তৈরি করে যাতে মানুষ সহজেই তাদের সেই পদ্ধতিতে প্রবেশ করে যা কুরআন, সুন্নাহ এবং সালাফদের পথের বিপরীত। তারা প্রাচীন কালামপন্থি যিনদিকদের মতোই কাজ করে, যারা তাদের ভ্রান্ত আকিদাহকে জায়েয করার জন্য এমন সব তাত্ত্বিক ভিত্তি তৈরি করেছিল যা সুস্থ ফিতরাতের সাধারণ মানুষ অন্যথায় গ্রহণ করতো না।

হাসান আল-বান্না সালাফি ছিল

২৩:২০ মিনিটের দিকে:

হাসান আল-বান্না সালাফদের মানহাজ ও পথ (انتهج طريق السلف) অনুসরণ করেছিলেন এবং তিনি রাজনৈতিক দাওয়াতি কর্মকাণ্ডের মাধ্যমে তাতে একটি বিশেষ মাত্রা যোগ করেছিলেন। তিনি এটি তাঁর কিছু শাইখের কাছ থেকে নিয়েছিলেন। আর বর্তমানে দাওয়াহর ময়দানে যারা আছেন, তারাও সেই সালাফি মানহাজ অনুসরণ করেন যা উম্মাহর সালাফদের সাথে সম্পৃক্ত, সৌদি আরবের উলামাদের সাথে নয়...

মন্তব্য: সে দাবি করছে যে সুফি মুফাওয়িদ হাসান আল-বান্না সালাফদের পথ অনুসরণ করতো, যেটাকে সে রাজনৈতিক সক্রিয়তার মাধ্যমে “নতুন ফ্লেভার ও স্বাদ” দিয়েছিল। তার মতে আজ দাওয়াহর ময়দানে যারা এই পথে আছে (অর্থাৎ ইখওয়ানি, কুতুবি, তাকফিরি এবং তাদের অনুসারীরা), তারাও সালাফি মানহাজের ওপর আছে।

আল-মারিবির দৃষ্টিতে বিপ্লবের উপকারিতা

২৭:৪৫ মিনিটের দিকে বিপ্লব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে:

অতীত নিয়ে পড়ে থাকার চেয়ে আমরা আমাদের বর্তমান সময় ও অসুবিধাগুলো নিয়ে বেশি চিন্তিত। এই বিপ্লব পূর্বের অনেক দুর্নীতি পরিবর্তন করেছে। এই বিপ্লব কার্যক্রমের এমন সব দরজা খুলে দিয়েছে যা আগে মানুষের জন্য সম্পূর্ণ বন্ধ ছিল। এই বিপ্লব মিশরের কিছু স্থানকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে মর্যাদা দিয়েছে যা আগে অমর্যাদাকর অবস্থায় ছিল। তাই এই বিপ্লব দেশের উপকারে আসবে এমন যেসব কল্যাণ নিয়ে এসেছে, আমাদের উচিত সেগুলো রক্ষা করা।

মন্তব্য: এই বিপ্লব আল্লাহর পরিবর্তে ইবাদাত করা সেসব মূর্তিকে (মাজার) অপসারণ করেনি—যেমন বাদাওয়ি, দুসুকি, সিনজার এবং অন্যদের মাজার, যেখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এবং আল্লাহ ছাড়া অন্যদের ডাকে, সাহায্য-সহায়তা, আরোগ্য, উদ্ধার ইত্যাদি প্রার্থনা করে। আর যতক্ষণ পর্যন্ত এগুলো বিদ্যমান থাকবে, ততক্ষণ মিশরের মানুষ ভয় (খাওফ) এবং দারিদ্র্যের (জু‘) মধ্যে থাকবে, যা সূরা আন-নাহলে (১৬:১১২) বর্ণিত ঐশী নিয়ম। আর তারা এখন ইখওয়ান আল-মুসলিমুনকে ক্ষমতায় যেতে দেখে যা ভাবছে, শাইখ আল-আলবানি (রাহিমাহুল্লাহ) আলজেরিয়া সম্পর্কে অত্যন্ত দূরদর্শিতার সাথে ঠিক তেমনটিই বলেছিলেন—যখন আন্দোলনকারীরা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল—যে এটি “কেবল একটি মরীচিকা”। ঠিক তা-ই প্রমাণিত হয়েছিল; এটিও একটি মরীচিকা। তবে এটি কেবল তারাই বুঝতে পারে যারা আল্লাহর শরিয়াহকে সম্মান করে এবং সালাফি আকিদাহ ও মানহাজকে মর্যাদা দেয় এবং সকল বিষয়ে এর মাধ্যমে ফয়সালা করে ও এর ভিত্তিতেই ওয়ালা-বারা (বন্ধুত্ব ও শত্রুতা) নির্ধারণ করে। কিন্তু যাদের অন্তর বিদআহ ও দালালাহ (ভ্রষ্টতা) অন্ধ হয়ে গেছে, তারা এটি দেখবে না অথবা ইচ্ছাকৃতভাবে না দেখার ভান করবে।

জালিম মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা ওয়াজিব

৩২:০০ মিনিটের থেকে:

...যদি কোনো মুসলিম অত্যাচারী ও জালিম শাসকের (আল-হাকিম আল-মুসলিম আল-জালিম আল-জাইর) বিরুদ্ধে বিদ্রোহ করলে আরও বেশি জুলুমের সৃষ্টি হয়, তবে ওয়াহি এবং বিবেক বিচার করে যে আমরা তা করবো না। কিন্তু যখন তার জুলুমের চেয়ে কম ক্ষতির বিনিময়ে তাকে অপসারণ করা সম্ভব হয়, তখন তা করা ওয়াজিব (আবশ্যক)... আলিমরা বলেন, যখন অত্যাচারী শাসকের (ওয়ালিউল আমর আল-জাইর আল-জালিম) বিরুদ্ধে বিদ্রোহ করলে আরও বড়ো ফিতনাহ বা দুর্নীতির সৃষ্টি হয়... তখন তারা এই পরিস্থিতিতে সবর করতে বলেন...

মন্তব্য: এটি উলামাদের কথা নয়, সালাফদেরও কথা নয়; এটি মুতাযিলাহ, খারিজি এবং বর্তমানের তাকফিরি ও বিপ্লবী জামাআতগুলোর কথা। সাইয়িদ কুতুবের মাধ্যমে ইসলামে মার্ক্সবাদ, সমাজতন্ত্র এবং লেলিনবাদের যে সংমিশ্রণ ঘটেছিল, তারই ফসল এটি। কুতুবের আকিদাহ ছিল “এই পৃথিবীতে সবাই মুরতাদ (অবশ্যই আমি এবং আমার অনুসারীরা বাদে) এবং বর্তমানের সকল ‘মুরতাদ জাহিলি’ সমাজের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিপ্লব শুরু করা ওয়াজিব।” সুতরাং আল-মারিবি একজন মুসলিম জালিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাকে ওয়াজিব ঘোষণা করে ইতিহাসের প্রতিটি সালাফি আকিদাহর কিতাব এবং আল্লাহর রাসুলের সুন্নাহর বিরোধিতা করেছে। এই বিষয়গুলো (ক্ষমতা ও লাভ-ক্ষতির বিচার) মূলত তখন আসে যখন বড়ো উলামাদের মাধ্যমে এটি সাব্যস্ত হয় যে কোনো মুসলিম শাসক কাফির হয়ে গেছে। তখন ক) সক্ষমতা (কুদরাহ) এবং খ) লাভ-ক্ষতির বিবেচনার বিষয়টি সামনে আসে।

৩৩:৫০ মিনিটের দিকে উপস্থাপক থামায় এবং একটি তীক্ষ্ণ প্রশ্ন করে: “তবে কি এই পরিস্থিতি সিরিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য?” অর্থাৎ সে বোঝাতে চেয়েছে যে সিরীয়দের কি বিদ্রোহ করা উচিত নয় কারণ সেখানে স্পষ্টতই বড় ক্ষতি ও বিশৃঙ্খলা হচ্ছে? এখানে নিজেকে কঠিন অবস্থায় পড়তে দেখে আল-মারিবি একটি রাজনৈতিক (Political) জবাব দেয়:

এটি সিরিয়ার জনগণের সিদ্ধান্তের বিষয় কারণ তারা সেই পরিস্থিতির মধ্যে বসবাস করছে। এটি তাদের জন্য ফাতওয়া, এখানে বসে থাকা আমার জন্য নয়।

মন্তব্য: এটিই হলো আহলুল বিদআতের বাস্তবতা ও কর্মপন্থা; তাদের কোনো সঠিক মূলনীতি নেই, তারা কোনো ধারাবাহিকতা রক্ষা করে না এবং তারা আল্লাহর দ্বীনের ওপর মিথ্যা আরোপ করে। একজন অত্যাচারী মুসলিম শাসকের বিরুদ্ধে (তাকে কাফির সাব্যস্ত করা ছাড়াই) বিদ্রোহ করাকে ওয়াজিব বা আবশ্যক ঘোষণা করে আল্লাহর দ্বীনের নামে মিথ্যা বলার পর, তাকে সিরিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়—যার শাসক উলামাদের ঐকমত্যে একজন কাফির এবং যে বিদ্রোহকারী জনগণের ওপর তার সেনাবাহিনী লেলিয়ে দিয়েছে। সে বিষয়টি পরিষ্কার করেনি এবং তার আগে বলা কথার সাথেও সঙ্গতি রাখেনি; বরং একটি রাজনৈতিক উত্তর দিয়েছে যে, “এটি সিরিয়ার জনগণের ফাতওয়ার বিষয়, তারাই এমন পরিস্থিতির শিকার, আমি নই।” অথচ একজন সুন্নি, সালাফি, আসারি ব্যক্তি, যার আকিদাহ ও মানহাজ সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে, সে বলবে যে শাসক কাফির হওয়া সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে বিদ্রোহ করা সমীচীন নয় কারণ এতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি; তবে ফিতনাহ বা বিপর্যয় আসলে প্রত্যেক ব্যক্তি নিজেকে রক্ষা করার অধিকার রাখে এবং সিরীয়দের এই নীতিই মেনে চলা উচিত। আল-মারিবি এই সহজ কথাগুলো বলতে পারেনি কারণ সমস্ত 'হারাকি' বা আন্দোলনবাদীদের মতো সেও মানুষের আবেগ দ্বারা তাড়িত। তারা সাধারণ মানুষের আবেগের সাথে তাল মিলিয়ে চলতে চায়, যা বিশুদ্ধ ইলমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

গণতন্ত্র সম্পর্কে আল-মারিবি

৩৬:০০ মিনিটের দিকে উপস্থাপক প্রশ্ন করে, “গণতন্ত্র সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?” আল-মারিবি উত্তর দেয়,

গণতন্ত্রের তাফসিল (বিস্তারিত ব্যাখ্যা) রয়েছে; যদি এর অর্থ হয় শাসকের ওপর নজরদারি করা, বিচারে রাখা, তাকে জবাবদিহিতার আওতায় আনা এবং তার আচরণ ও কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা, তবে এটি শরিয়াহর সাথে সামঞ্জস্যপূর্ণ। আর যদি এর অর্থ হয় আল্লাহ ও তাঁর রাসুলের বিধান ছাড়া অন্য উৎস থেকে হালাল-হারাম নির্ধারণ করা, তবে এটা শরিয়াহ পরিপন্থী।

মন্তব্য: অর্থাৎ, আল-মারিবির মতে গণতন্ত্র আল্লাহর দ্বীনে জায়েয যখন তা শাসকের ওপর নজরদারি করার জন্য কোনো জাতির প্রাতিষ্ঠানিক রূপ পায়! সুতরাং গণতন্ত্রের অর্থ যদি এই হয়—যেখানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য লড়াই করবে এবং প্রতিটি দল শাসক দলের ওপর নজরদারি করবে—তবে গণতন্ত্র হিসেবে আল্লাহর দ্বীনে এতে কোনো সমস্যা নেই, জায়েয!

আল-ইখওয়ান আল-মুসলিমুন

৪৭:৫০ মিনিটের দিকে আল-মারিবি বলে,

আল-ইখওয়ান আল-মুসলিমিন ইসলামেরই আহল, দ্বীনের সহায়তায় তাদের অবস্থান রয়েছে, শাইখ হাসান আল-বান্নার (রাহিমাহুল্লাহ) আমল থেকে তাদের ইতিহাস আছে এবং আমরা (অস্পষ্ট) তাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত মনে করি, আমরা তাদের সাথে দ্বিমত পোষণ করি না... এখানে উপস্থাপক তাদের (আল-ইখওয়ানের) রাজনৈতিক দিক সম্পর্কে প্রশ্ন করলে আল-মারিবি উত্তর দেয়, সাধারণভাবে আমরা (সালাফি ও ইখওয়ানিরা) আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উসুলের ওপর একমত... আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের সবার এক হওয়া উচিত এবং এক দলের উচিত অন্য দলের [ভুলত্রুটি উপেক্ষা করে] ছাড় দেওয়া (يتنازل)... তাদের একে অপরের প্রতি আপসকামী হওয়া উচিত... তাদের সবার (এমন হওয়া উচিত যেন) তারা একই পাত্র থেকে ঢালা হয়েছে... এটি আমার দৃষ্টিভঙ্গি...

মন্তব্য: একবিংশ শতাব্দীর হাসান আল-বান্নার বিশুদ্ধ ও স্পষ্ট মানহাজ! প্রিয় পাঠক, এটিই সবচেয়ে বড়ো বিপর্যয় নয়। এই ব্যক্তি আহলুস সুন্নাহর সারিকে বিভক্ত করেছে—যা ছিল তার মূল লক্ষ্য, যেমনটি সে ২০০২ সালের চরম ফিতনার সময় কিছু মানুষের কাছে অকপটে প্রকাশ করেছিল যাদের সে মনে করেছিল তাকে সহায়তা করবে এবং তার সাথে থাকবে, যা অন্য স্থানে লিপিবদ্ধ ও ডুকুমেন্টেড। সবচেয়ে বড়ো বিপর্যয় হলো পূর্ব ও পশ্চিমের অনেক নির্বোধ ও জুহহাল যারা নিজেদের সালাফি মানহাজের অনুসারী দাবি করে, তারা বিভ্রান্ত হয়েছে এবং সালাফি মানহাজ ও জারাহ ওয়াত-তাদিলের ভিত্তিগুলো বুঝতে পারেনি। তারা জানে না যে একজন ব্যক্তি যখন তার ভুল ও ভ্রষ্টতার কারণে বিস্তারিতভাবে উন্মোচিত হয়ে যায়, তখন তার আপেক্ষিক প্রশংসার ক্ষেত্রে কেমন আচরণ করতে হয়। বরং লুটনের আব্দুল কাদির বাখশ এবং আবু উসামাহ খালিফাহর মতো ইখওয়ানিরা এই ফিতনাতে নিমজ্জিত হয়েছে, উস্কে দিয়েছে এবং বাতিল ও বাতিলপন্থিদের সমর্থন করেছে; কারণ তাদের অন্তরে ব্যাধি ছিল অথবা এসব গুরুতর বিষয় সম্পর্কে সঠিক ইলম ছিল না কিংবা ছিল, কিন্তু থাকা সত্ত্বেও অন্যকোনো কারণে নিজেদের প্রবৃত্তির অনুসরণ করছিল।

আল-ইখওয়ান আল-মুসলিমুন এবং সুফিবাদি জামাআতসমূহ

৫০:২০ মিনিটের থেকে আল-মারিবি বলে,

ইখওয়ান আল-মুসলিমিন এবং তাদের পরবর্তী অন্যান্য জামাআত যেমন সুফি বা অন্যদের বিষয়ে আমার অবস্থান হলো—আমি সম্প্রীতি ও ঐক্য আনতে পছন্দ করি এবং তাদের মধ্যে ঐকমত্যের বিষয়গুলোকে তাদের মাঝে সাওয়াবিত (ঐকমত্যের সুদৃঢ় বিষয়সমূহ) হিসেবে দেখতে চাই। আমি সেই ছোটখাটো ও অপ্রধান বিষয়গুলোকে বড় করতে চাই না যা বিভেদ সৃষ্টি করে... এমনকি তারা যদি ঐক্যবদ্ধ নাও হয়, তবুও তাদের অন্তরগুলো যেন বিবাদপূর্ণ বিষয়গুলোতে একে অপরের প্রতি ভালোবাসা, করুণা ও বিবাদ থেকে নিবৃত্ত থাকে; এটি বিবাদপূর্ণ বিভক্তির (হওয়ার) চেয়ে উত্তম... (৫২:১০) আমরা বলি যে মতভেদ আছে, সাহাবায়ে কেরামও নুসুসের বুঝের ক্ষেত্রে মতভেদ করেছেন। তবে উসুলের ক্ষেত্রে মতভেদ সাধারণত ইসলামি জামাআতগুলোর মধ্যে নেই। আর ইজতিহাদি বিষয়ে মতভেদ আছে এবং ইজতিহাদি বিষয়ে কোনো ওয়ালা-বারা (শত্রুতা-মিত্রতা) নেই...

মন্তব্য: আল্লাহু আকবার! এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথমত, আবারও সেই “সাওয়াবিত” শব্দটির ব্যবহার, যার অর্থ হলো এসব জামাআত কিছু বিষয়ে একমত, “সাওয়াবিত” এবং আমাদের সেই ভিত্তির ওপর ঐক্য গড়ে তোলা উচিত। এটি মূলত হাসান আল-বান্নার সেই “গোল্ডেন প্রিন্সিপাল”: “আসুন আমরা যে বিষয়গুলোতে একমত সেগুলোতে সহযোগিতা করি এবং যেগুলোতে মতভেদ আছে সেগুলোতে একে অপরকে ক্ষমা করি”—একই কথার ভিন্ন প্রকাশ। দ্বিতীয়ত, সে দাবি করছে যে এই জামাআতগুলোর (ইখওয়ান, তাবলিগ, সালাফি ইত্যাদি) মধ্যে উসুলের বা মৌলিক কোনো মতভেদ নেই, তাদের মতভেদ উসুলগত নয়। আর তৃতীয়ত, সে বলছে যে বিবাদসহ আলাদা থাকার চেয়ে ভালোবাসা ও সম্প্রীতির সাথে আলাদা থাকা ভালো। অর্থাৎ, এটি হাসান আল-বান্নার সেই মানহাজ (আসুন আমরা যে বিষয়গুলোতে একমত সেগুলোতে সহযোগিতা করি এবং যেগুলোতে মতভেদ আছে সেগুলোতে একে অপরকে ক্ষমা করি) যা ‘ওয়ালা ও বারা’ (আল্লাহর জন্য ভালোবাসা ও ঘৃণা) আকিদাহকে ধ্বংস করে দেয় এবং বিদআতিদের জন্য আহলুস সুন্নাহর ময়দানে অবাধ বিচরণ নিশ্চিত করে।

সারসংক্ষেপ

একবিংশ শতাব্দীর শুরুতে আল-মারিবি যখন সাহসের সাথে তার এই ‘বিপ্লব’ শুরু করে, তখন শাইখ রাবি বিন হাদি (হাফিযাহুল্লাহ) তাকে সালাফিদের মধ্যে রোপণ করা এক ‘ইখওয়ানি চারাগাছ’ হিসেবে অভিহিত করেছিলেন; যার লক্ষ্য ছিল অত্যন্ত ধূর্ত ষড়যন্ত্রের মাধ্যমে সালাফিদের বিভক্ত করা এবং তাদের মধ্যে ইখওয়ানি মানহাজ ঢুকিয়ে দেওয়া। সাইয়িদ কুতুবের মতো বিদআতি নেতাদের রক্ষা করতে এবং ভ্রান্ত ও পথভ্রষ্ট জামাআতগুলোকে ‘নাজাতপ্রাপ্ত দল’ (ফিরকাতুন নাজিয়াহ) ও আহলুস সুন্নাহর কাতারে শামিল করতে আল-মারিবি অত্যন্ত জটিল অথচ বাতিল কিছু মূলনীতি তৈরি করেছিল (মূলত সে আদনান আরউর এবং আব্দুর রহমান আব্দুল খালিকের অসমাপ্ত কাজই এগিয়ে নিচ্ছিল)। সে সুন্নাহর ইমামদের অনুসরণে সুন্নাহকে সমর্থন করার পরিবর্তে (যেখানে ‘আহাদ হাদিস’ সহায়ক প্রমাণের ভিত্তিতে নিশ্চিত জ্ঞান বা ইলম ও ইয়াকিন প্রদান করে), উল্টো খারিজি ও মুতাযিলাদের সমস্ত যুক্তি পেশ করে ‘আহাদ হাদিস’ সম্পর্কে সন্দেহ তৈরি করে আল্লাহর রাসুলের সুন্নাহর ওপর আঘাত হেনেছিল। এছাড়া তার আরও অনেক অপকর্ম ও বিপর্যয় রয়েছে যা এখানে বর্ণনা করা সম্ভব নয়। সংক্ষেপে, শাইখ রাবি ১০০% সঠিক ছিলেন! সে একজন অসৎ ও ষড়যন্ত্রকারী ইখওয়ানি মুবতাদি।

আরও পড়ুন: শাইখ রাবি বিন হাদি আল-মাদখালির অবদান (Legacy)

উপসংহার

এখানে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেওয়া হলো:

এক. প্রথমে দীর্ঘ বছর ধরে নাসিহাত করা, ভুল সংশোধন করা এবং অতঃপর যখন আল-মারিবির একগুঁয়েমি স্পষ্ট হয়ে যায় তখন প্রকাশ্যে সতর্ক করে শাইখ রাবি বিন হাদি সঠিক কাজই করেছিলেন। শাইখ রাবি এই ব্যক্তির অসৎ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতেন। শাইখ আব্দুল মুহসিন আল-আব্বাদ কেবল ভাসাভাসা বিষয়গুলো দেখেছিলেন এবং তাঁর কাছে বিস্তারিত তথ্য ছিল না। ফলে তিনি সাধারণভাব আহলুস সুন্নাহর জন্য যে নাসিহাত লিখেছিলেন—যে আহলুস সুন্নাহর একে অপরের প্রতি নরম ও নম্র হওয়া উচিত—তা নিজ স্থানে অত্যন্ত মূল্যবান হলেও এই বিশেষ ফিতনার ক্ষেত্রে তা প্রযোজ্য ছিল না। কোনো বিশেষ প্রেক্ষাপটের বাইরে সেই নাসিহাত মূল্যবান হলেও এখানে তা যথাযথ ছিল না। কতিপয় আহলুল ইলম (শাইখ আহমদ আন-নাজমি, রাহিমাহুল্লাহ) এ বিষয়ে শাইখ আব্দুল মুহসিনের বুঝের বিপরীতে জবাব লিখেছিলেন এবং এই বইটি লেখার ক্ষেত্রে শাইখকে ভুল হিসেবে অভিহিত করেছিলেন। এমনটা হতেই পারে যে, পারিপার্শ্বিক অবস্থার কারণে একজন আলিম যা দেখতে পান অন্যজন তা দেখতে পান না; তাছাড়া কিছু ধূর্ত বিদআতি আলিমদের সহানুভূতি পাওয়ার হীন উদ্দেশ্যে তাঁদের সামনে এক ধরনের মুখোশ পরে থাকে—আর আল-মারিবি শাইখ আব্দুল মুহসিনের সাথে ঠিক তা-ই করেছিল। যাই হোক, পরিশেষে সত্য সর্বদা প্রকাশিত হয়, ওয়ালহামদুলিল্লাহ।

দুই. আমরা বাতিলপন্থীদের মধ্যে এমন কাউকে দেখিনি, যারা আল-মারিবির ফিতনায় নিমজ্জিত ছিল অথচ তাওবাহ করেছে। তাদের মধ্যে লুটনের আব্দুল কাদির বাখশ ও তার সহযোগীরা এবং বিদআতি আবু উসামাহ খালিফাহ (যাকে শাইখ আহমাদ আন-নাজমি তাবদি করেছেন) অন্যতম। আবু উসামাহ ২০০২ সাল এবং তার পরবর্তী সময়ে আহলুস সুন্নাহর বিরুদ্ধে তীব্র যুদ্ধ ঘোষণা করেছিল; সংরক্ষিত ইমেইলগুলোতে দেখা যায় যে সে সালাফি দাঈদের গালিগালাজ, অপমান এবং বিভিন্ন নামে অভিহিত করেছে (যার মূলে ছিল আল-মারিবির প্রতি তার অন্ধ সমর্থন)। এতে কোনো সন্দেহ নেই যে, সে আল-মারিবির সেই উসুলের ওপরই প্রতিষ্ঠিত—যেখানে সালাফি দাঈদের আক্রমণ ও গালিগালাজ করা হয়, অথচ হিযবি এবং বিদআত ও ভ্রষ্টতার দাঈদের প্রশংসা, প্রতিরক্ষা ও অজুহাত দিয়ে ছাড় দেওয়া হয় (পড়ুন: যারা আহলুল বিদআতের প্রতি নরম এবং আহলুস সুন্নাহর প্রতি কঠোর তাদের ব্যাপারে একজন সুন্নির অবস্থান)। একইভাবে সেই সব হিযবিরা যারা আল-মারিবিকে সমর্থন ও রক্ষা করেছিল এবং শাইখ রাবির সমালোচনা ও মর্যাদাহানি করতে শুরু করেছিল—আমরা তাদেরও ফিরে আসতে, তাওবাহ করতে বা তাদের ভুল স্বীকার করতে দেখিনি। তাদের নিজস্ব পুঞ্জীভূত মূর্খতা (জাহল মুরাক্কাব) ও প্রবৃত্তির অনুসরণের কারণে তারা সালাফি দাওয়াহ এবং সাধারণভাবে সালাফিদের যে ক্ষতি করার চেষ্টা করেছে, তার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেনি। আল-মারিবির বিরুদ্ধে বহু আলিম ও তালিবুল ইলম কর্তৃক শত শত খণ্ডনমূলক লেখা প্রকাশিত হওয়ার পরেও তাদের এই বিরোধিতা অব্যাহত ছিল। আমরা বিশ্বাস করি যে, আবু উসামাহ খালিফাহর মতো এই ব্যক্তিদের কেউ কেউ আসলেই ইখওয়ানি চারাগাছ হতে পারে, যাদের সালাফিদের মধ্যে রোপণ করা হয়েছে যাতে তাদের আহলুস সুন্নাহর উসুল থেকে বিচ্যুত করা যায় এবং এক দশক আগে আল-মারিবি যা শুরু করেছিল, সেই একই কায়দায় তাদের ইখওয়ানিয়্যাতের দিকে ঠেলে দেওয়া যায়; প্রকৃতপক্ষে সমস্ত আলামত ও প্রমাণাদি সেদিকেই ইঙ্গিত করে।

তিন. বর্তমানে এমন আরও অনেকের আবির্ভাব ঘটেছে যারা আল-মারিবির সেই তাময়ি (মানহাজকে শিথিল করা) মানহাজ অব্যাহত রেখেছে; তাদের মধ্যে আলি হাসান আল-হালাবি অন্যতম—যে বিদআতিদের জারাহ (সমালোচনা) করার ক্ষেত্রে একই ধরনের ধূর্ততা, প্রতারণা ও নবউদ্ভাবিত বাতিল মূলনীতি ব্যবহার করছে। আবার এমন আরও অনেকে আছে—যাদের প্রজ্ঞাবান ও সুদৃঢ় উলামাদের মতো সক্ষমতা ও দূরদর্শিতা নেই—অথচ তারা এমন সব জটিল বিষয়ে লেখালেখি শুরু করেছে যা তাদের সক্ষমতার বাইরে। তারা এমনসব ফিতনাহ ও পরীক্ষার বিষয়ে নাসিহাত দিচ্ছে যেখানে তারা নিজেরাও জানে না কে সঠিক আর কে ভুল, অথবা কে জালিম আর কে মজলুম; যার ফলে তারা নিজেদের লেখায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং মারাত্মক সব ভুল করছে। এই শ্রেণির লোকদের মধ্যে ইব্রাহিম আল-রুহাইলি অন্যতম, যে এমন কিছু লাগামহীন ও ভ্রান্ত মূলনীতি নিয়ে আসছে যা সালাফদের আচরণ ও কর্মপদ্ধতি থেকে বিচ্যুতি ছাড়া আর কিছুই নয়।

চার. শাইখ আব্দুল মুহসিন আল-আব্বাদ বর্তমান সময়ের অন্যতম বড়ো আলিম, আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহর শিক্ষাদানে যাঁর বিশাল অবদান রয়েছে এবং তাঁর মানহাজ সুন্নাহর অন্যান্য আলিমদের মতোই। কারণ তিনিও ইখওয়ান এবং একইভাবে আদনান আরউর ও অন্যদের খণ্ডন করেছেন। তবে এটি একটি বাস্তব সত্য যে, মানুষ হিসেবে সীমাবদ্ধতার কারণে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কোনো একজন আলিমের পক্ষে একাকী সমস্ত সত্য ও মিথ্যার পূর্ণ জ্ঞান রাখা বা সব বিষয়ে সম্যক অবগত হওয়া সম্ভব নয়। ঠিক এই কারণেই আমাদের দ্বীনে এবং বিদআতিদের সমালোচনা ও খণ্ডন করার (জারাহ) ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট ও সুদৃঢ় মূলনীতি রয়েছে যা এই বাস্তবতাকে বিবেচনায় রাখে। এই মূলনীতি ও ভিত্তিগুলো সত্যকে রক্ষা করতে এবং তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। যদি তা না হতো, তবে ইতিহাসে সমস্ত বিদআতি ও পথভ্রষ্টদের বিরুদ্ধে দেওয়া খণ্ডন ও সতর্কবার্তাগুলো গ্রহণযোগ্য হতো না এবং হক তার অনুসারীদেরসহ চিরতরে হারিয়ে যেতো।
ইতিহাসের পাতা থেকে এক মহৎ ও গুরুত্বপূর্ণ নাসিহাহ: চতুর্থ হিজরি শতাব্দীতে ইমাম দারাকুতনি (মৃ. ৩৮৫হি.) আবু যার আল-হারাওয়ির (মৃ. ৪৩৫হি.) সামনে আশআরি আলিম আল-বাকিল্লানির (মৃ. ৪০৬হি.) প্রশংসা করেছিলেন এবং তাকে “মুসলিমদের ইমাম” বলে অভিহিত করেছিলেন। এর কারণ ছিল বাকিল্লানি খ্রিস্টান এবং অন্যান্য অমুসলিম গোষ্ঠীর বিভ্রান্তি খণ্ডন করতো। ফলে আবু যার আল-হারাওয়ি বাকিল্লানির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং আশআরি মতবাদে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি হিজায ও মাগরিব (মরক্কো অঞ্চল) অঞ্চলে এই আকিদাহ প্রচারের জন্য দায়ী ছিলেন, যার ফলে লক্ষ লক্ষ মানুষ আশআরি মতবাদে দীক্ষিত হয়। অথচ সুন্নাহর ইমাম আবু হামিদ আল-ইসফারায়িনি (মৃ. ৪০৬হি.) প্রকাশ্যে বাকিল্লানির বিরুদ্ধে এমন কঠোরভাবে সতর্ক করতেন যে, আবু হামিদের সতর্কতা ও তার বিদআতের খণ্ডনের তীব্রতার কারণে বাকিল্লানিকে শৌচাগারে যাওয়ার সময়ও অত্যন্ত ভয়ে আত্মগোপন করে যেতে হতো। আবু হামিদ জনগণের মাঝে বাকিল্লানির বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন, কারণ বাকিল্লানির বক্তব্য ছিল—আমাদের কাছে থাকা পঠিত, শ্রুত ও মুখস্থকৃত কুরআন সৃষ্ট। এ কারণেই ইতিহাসে আবু হামিদের সেই সতর্কতা যেমন নথিবদ্ধ হয়েছে, তেমনি ইমাম দারাকুতনির (যিনি ৩৮৫ হিজরিতে মারা যান) সেই পূর্ববর্তী মন্তব্যটিও নথিবদ্ধ হয়ে আছে। আমরা বিষয়টিকে আল্লাহর তাকদির হিসেবে দেখি যার মাধ্যমে আল্লাহ তাঁর বান্দাদের পরীক্ষা করেন যে—কে ওয়াহির ওপর অটল থাকে আর কে মানুষের মতামত ও প্রবৃত্তির অনুসরণ করে। এখানে মূল কথা হলো, আল-মারিবি, আরউর ও বান্না (এবং বর্তমানে আলি হাসান আল-হালাবি) উদ্ভাবিত এই বিদআতি উসুলগুলো যদি সঠিক হতো—যাদের লক্ষ্যই হলো বিদআতিদের (এবং আহলুস সুন্নাহর মধ্য থেকে যারা বিদআতি হয়ে গেছে তাদের) রক্ষা করা—তবে আল্লাহর কসম, যদি এই উসুলগুলো সালাফদের ইমামগণ প্রয়োগ করতেন (যদিও তাঁরা এই বাতিল ধারণা থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র), তবে সত্যের ওপর বাতিল জয়ী হতো এবং আমাদের কাছে আঁকড়ে ধরার মতো কোনো সালাফি আকিদাহ অবশিষ্ট থাকত না! কিন্তু আল্লাহ কখনোই এ যুগে বা সে যুগে এধরনের বাতিল মূলনীতিকে জয়ী হতে দেননি এবং দেবেনও না। কারণ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: “আমার উম্মাহর একটি দল সর্বদা সত্যের ওপর বিজয়ী থাকবে, যারা তাদের পরিত্যাগ করবে বা যারা তাদের বিরোধিতা করবে তারা কিয়ামাত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সর্বদা সুন্নাহর এমন সব আলিম ও ইমাম থাকবেন যারা এই বিদআতিদের এবং তাদের ভ্রান্ত মূলনীতিগুলোকে প্রতিহত করবেন। সুতরাং সারকথা হলো, আল-বাকিল্লানি সম্পর্কে আবু হামিদ আল-ইসফারায়িনির অকাট্য বক্তব্য জানার পরেও কেউ যদি ইমাম দারাকুতনির প্রশংসামূলক বক্তব্যকে আঁকড়ে ধরে থাকে, তবে তাকে যেমন প্রবৃত্তিপূজারী হিসেবে গণ্য করা হবে; ঠিক তেমনি শাইখ রাবি কর্তৃক এই ইখওয়ানি দাজ্জাল মুবতাদি আবুল হাসান আল-মারিবির বিরুদ্ধে অকাট্য প্রমাণাদি প্রতিষ্ঠিত হওয়ার পর কেউ যদি শাইখ আব্দুল মুহসিন আল-আব্বাদের বক্তব্যকে আঁকড়ে ধরে থাকে, তবে সেও একজন প্রবৃত্তিপূজারী। বাস্তবতা অন্য আলিমদের কাছে স্পষ্ট হয়নি—এটি তার (মারিবির) পক্ষে কোনো দলিল হতে পারে না।
এগুলোই হলো (জারাহ বা সমালোচনার সাথে সংশ্লিষ্ট) সেসব মৌলিক ভিত্তি ও মূলনীতি যেসবের বিরুদ্ধে এই ইখওয়ানি বিদআতিরা যুদ্ধ ঘোষণা করেছে। তাদের উদ্দেশ্য হলো তাদের নেতাদের রক্ষা করা, সালাফি মানহাজকে দুর্বল ও বিলীন করে দেওয়া এবং এর অনুসারীদের বিপর্যস্ত করা, যাতে তারা নিজেরা এবং তাদের দাওয়াহ নির্বিঘ্নে প্রচারের সুযোগ পায়। সুতরাং, যখন উলামাদের মধ্যে মতভেদ দেখা দেয়, তখন একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয় এবং এমন কিছু মূলনীতি প্রয়োগ করতে হয় যা দলিল ও সত্যকে স্পষ্ট করে তোলে। এক্ষেত্রে কারো জন্যই কেবল আলিমদের মতভেদ বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে সত্য এবং অকাট্য দলিলকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই—এমনকি সেই দলিল যদি অন্য উলামাদের বিপরীতে কেবল একজন নির্দিষ্ট আলিমের কাছেও থাকে।


সোর্স: themadkhalis.com
পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url