টাকা দিয়ে ফিতরা দেওয়া কি শুদ্ধ?
আল-ফকিহ, শাইখ ইবনু উসাইমিনকে (رحمه الله) টাকা দিয়ে যাকাতুল ফিতর দেওয়ার বৈধতা সম্পর্কে প্রশ্ন করা হয়, যার উত্তরে তিনি বলেন:
টাকা দিয়ে যাকাতুল ফিতর দেওয়া শুদ্ধ নয়, কারণ নবি (ﷺ) এক সা (তখন ব্যবহৃত হওয়া পরিমাপের একক) পরিমাণ খেজুর বা এক সা পরিমাণ যব ওয়াজিব করেছেন।
[মাজমু ফাতাওয়া ওয়া রাসাইল ইবন আল-উসাইমিন, ১৮/১৮০]
একই প্রশ্নের উত্তরে শাইখ রাবি আল-মাদখালি (رحمه الله) বলেছেন:
এর হুকুম হলো, তা বাতিল এবং আল্লাহর রাসুলের (ﷺ) সুন্নাহর বিপরীত। নবি (ﷺ) এবং খুলাফায়ে রাশেদার যুগে দিনার ও দিরহামের উপস্থিতি ছিল।
[মারহাবান ইয়া তালিবাল ইলম, পৃ. ৪৬৪]
