আহলুল বিদআতের প্রশংসা ও সুনাম করা: আল-ইমাম ইবনু বায
প্রশ্ন:
শাইখের জবাব:
الذي يثني على أهل البدع ومدحهم هل يلحق بهم؟
আল-ইমাম আব্দুল আযিয ইবনু বাযকে (رحمه الله) প্রশ্ন করা হয়: “ইয়া শাইখ, আল্লাহ আপনাকে কল্যাণ দান করুন। যে ব্যক্তি আহলুল বিদআতের প্রশংসা করে এবং তাদের তারিফ করে, সে কি তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে?”
نعم، لا شك، أن من أثنى عليهم ومدحهم هو داع لهم، يدعو لهم هذا من دعاتهم، نسأل الله العافية
“হ্যাঁ, নিঃসন্দেহে। যে তাদের সুনাম ও প্রশংসা করে, সে তাদের দিকে আহ্বান করে। সে তাদের দিকে দাওয়াহ দেয়। এধরনের ব্যক্তি তাদের দাঈদের অন্তর্ভুক্ত। আমরা আল্লাহর কাছে কল্যাণ কামনা করি।” [তথ্যসূত্র: তালিক সামাহাতিশ শাইখ আল-ইমাম আব্দুল আযিয ইবনু বায আলা কিতাব ফাদল আল-ইসলাম লি শাইখিল ইসলাম মুহাম্মাদ বিন আব্দিল ওয়াহহাব, পৃ. ২৯]
« وَمَنْ دَعَا إِلَى ضَلاَلَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا »
...আর যে ব্যক্তি কোনো ভ্রষ্টতার দিকে আহ্বান করে, তার ওপর সেই ভ্রষ্টতার অনুসারীদের প্রত্যেকের গুনাহর সমপরিমাণ গুনাহ বর্তাবে; এতে তাদের নিজেদের গুনাহ থেকে সামান্য পরিমাণও কমানো হবে না। [সহিহ মুসলিম, হাদিস নং ২৬৭৪]
আমি আমার পিতা (অর্থাৎ, আবু হাতিম, মৃ. ২২৭ হি.) ও আবু যুরআহকে (মৃ. ২৬৪ হি.) আহলুল বিদআহ ওয়াদ দালালাহদের (বিদআত ও ভ্রষ্টতার অনুসারী) বর্জন (হাজর) করার নির্দেশ দিতে শুনেছি। তাঁরা উভয়ই এ বিষয়ে আপসহীনভাবে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করতেন। আর তারা বর্ণনাসমূহের (হাদিস ও আসার) আশ্রয় না নিয়ে মতামতের ভিত্তিতে কিতাব রচনা করতে নিষেধ করতেন।
তাঁরা আহলুল কালাম (ইলমুল কালাম অর্থাৎ, ধর্মতত্ত্বীয় বিতর্কশাস্ত্র বা মানতিকি লোকদের) সাথে বসতে এবং আহলুল কালামের কিতাবপত্র পড়তে নিষেধ করতেন। তাঁরা উভয়ই বলতেন: ‘কালামশাস্ত্রের অনুসারী ব্যক্তি কখনো সফল হবে না।’ [তথ্যসূত্র: The Creed of the Rāziyayn, p.11, Salafi Publications. 2016.]
সূত্র: abukhadeejah.com




