তারা কীভাবে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারে?

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ সুলাইমান ইবন সাহমান (رحمه الله) বলেন:
যারা আল্লাহ (জাল্লা ওয়া আলা) আকাশমণ্ডলীর ওপর এবং তাঁর আরশের ওপর উঠেছেন—এ কথা স্বীকার করে না, তারা কীভাবে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারে? তারা বলে, ‘কুরআনের হরফ সৃষ্ট’; এবং বলে, ‘আল্লাহ হরফ বা শব্দ দ্বারা কথা বলেন না’; আর তারা এ কথা স্বীকার করে না যে ‘মুমিনরা জান্নাতে নিজ চোখে তাদের রবকে দেখবে।’ তারা দর্শনকে (রুইয়াহ) স্বীকার তো করে, কিন্তু এর ব্যাখ্যা করে যে ‘তা হলো এমন জ্ঞানের বৃদ্ধি, যা আল্লাহ দ্রষ্টার অন্তরে সৃষ্টি করেন।’ তারা বলে, ‘ঈমান শুধু অন্তর দিয়ে স্বীকার করার নাম’; এবং তারা আরও এমন কিছু কথা বলে, যা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকিদাহর পরিপন্থি বলে সুপরিচিত।
লাওয়ামি আল-আনওয়ার আল-বাহিয়্যাহ (১/৭৩)
সূত্র: salafitalk.net
পূর্ববর্তী
কোনো মন্তব্য নেই
মন্তব্য লিখুন
comment url