আল্লাহকে ভয় করুন, গুনাহ গোপন রাখুন | আব্দুল্লাহ ইবনু মাসউদ
আব্দুল্লাহ ইবনু মাসউদ (رضي الله عنه) বলেছেন:
إِنَّ الْمُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ، وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ
একজন মুমিন তার গুনাহগুলোকে এমনভাবে দেখে, যেন সে একটি পর্বতের নিচে বসে আছে এবং আশঙ্কা করছে, এই বুঝি পর্বতটি তার ওপর ধ্বসে পড়লো। পক্ষান্তরে, যে ব্যক্তি গুনাহয় অভ্যস্ত, সে নিজের গুনাহগুলোকে নাকের ওপর বসা মাছির মতো মনে করে, যা সে (তার হাত দিয়ে) এভাবে সরিয়ে দেয়।
[সহিহ আল-বুখারি, হাদিস নং ৬৩০৮]
সূত্র: AbukhadeejahSP





