ইয়েমেনের বৈধ নেতৃত্বের অধীনে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা প্রসঙ্গে গ্র্যান্ড মুফতি শাইখ সালিহ আল-ফাওযান
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, শাইখ সালিহ আল-ফাওযান (حفظه الله) বলেছেন:
ইয়েমেনে তার বৈধ নেতৃত্বের অধীনে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা সর্বাধিক অপরিহার্য কর্তব্যগুলোর অন্যতম—যাতে আমাদের ইয়েমেনি ভাইয়েরা নিরাপত্তা ও শান্তিতে, সমৃদ্ধি ও স্থিতিশীলতায় জীবনযাপন করতে পারে এবং তাদের রাষ্ট্রের পুনর্জাগরণ, উন্নতি ও ঐক্যের ক্ষেত্রে ইসলামি বিশ্বের বাকি অংশের সঙ্গে মিলিত হতে পারে। আর আল্লাহই তোমাদের সাহায্যকারী ও সমর্থনকারী, সুতরাং তোমরা তাঁর ওপরই ভরসা করো।