দাওয়াহয় রুক্ষভাষী হবেন না | রাবি আল-মাদখালি
শাইখ রাবি বিন হাদি আল-মাদখালি (رحمه الله) বলেছেন:
অতএব, ভাইয়েরা আমার, আমি আপনাদের উপদেশ দেবো যাতে আপনারা শিক্ষা, আদব-আখলাক, (অন্যদের) দাওয়াহ দেওয়ার ক্ষেত্রে সালাফুস সালিহিনদের পথের ওপর চলেন। রুক্ষভাষী হবেন না, বাড়াবাড়ি করবেন না। এভাবে এমন এক দাওয়াহর ওপর চলুন যার সাথী হলো ধৈর্য-সংযম, দয়া ও মহৎ আচরণ। আল্লাহর শপথ, সালাফি দাওয়াহ (এর মাধ্যমেই) প্রসারিত হবে।
[Book: Shaykh Allāmah Rabī‘ bin Hādī’s Advice to the Callers, compiled and translated by Abū ‘Iyād Amjad bin Muhammad Rafīq]
সোর্স: abuiyaad.com
