মানবজাতির যে ইলমের প্রতি গুরুত্বারোপ করা প্রয়োজন
শাইখ রাবি বিন হাদি আল-মাদখালি (حفظه الله):
মেডিসিন, ইঞ্জিনিয়ারিং ও কেমিস্ট্রি যদি আম্বিয়াদের আনীত ইলমের নীচে না রাখা হয়, সেসব অর্থহীন হয়ে পড়ে। তা শুধুই মানুষের বিকৃতির বৃদ্ধি ঘটাবে।আম্বিয়াদের আনীত ইলম মানুষের জন্য পরিশুদ্ধি, তাদের সঠিক পথে পরিচালিত হওয়ার পথপ্রদর্শক এবং এটা যে অন্ধকারে তারা বাস করছে তা থেকে তাদের বের করে আনে — কুফর ও অজ্ঞতার অন্ধকার।




