সৌদি আরবের তাওহিদ ও সুন্নাহর সরকারের প্রতি সম্মান প্রদর্শন উলামাদের জন্য ওয়াজিব: শাইখ রাবি আল-মাদখালি
আমাদের শাইখ, আল-ইমাম, আল-আল্লামাহ, আল-মুহাদ্দিস, রাবি ইবনু হাদি উমাইর আল-মাদখালি (মৃ. ১৪৪৭হি, আল্লাহ তাঁর প্রতি রহম করুন) তাঁর ‘হুকম আল-মুযাহারাত’ (পৃ. ৩৩) গ্রন্থে বলেছেন:
উলামা ও প্রজ্ঞাবান ব্যক্তিবর্গের ওপর ওয়াজিব হলো দুই পবিত্র নগরীর [মক্কা ও মদিনা বা আল-হারামাইন] ভূমিতে ইসলাম ও তাওহিদের নিয়ামাত রক্ষা করা এবং এখানকার নিরাপত্তা ও স্থিতিশীলতার নিয়ামাতকে সংরক্ষণ করা।এবং (সৌদি আরবের) তাওহিদ ও সুন্নাহর সরকারের প্রতি সম্মান প্রদর্শন করা—যে সরকার আল্লাহর কিতাব, সুন্নাহ ও তাওহিদের অনুসরণের মাধ্যমে বিশ্বের অন্যান্য সকল দেশের ওপর স্বাতন্ত্র্য ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এটি নিজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদগুলো প্রতিষ্ঠা করেছে এবং আল্লাহর কিতাব, তাঁর রাসুলের সুন্নাহ ও সালাফুস সালিহিনদের (সৎ, নেক বা ন্যায়নিষ্ঠ পূর্বসূরীদের) মানহাজ অনুযায়ী এর যাবতীয় বিষয় পরিচালনা ও বিচারকার্য সম্পন্ন করে থাকে।আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের ওপর এ নিয়ামাত স্থায়ী ও জারি রাখেন, এ ভূখণ্ডের সরকার ও জনগণকে এ মানহাজের ওপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখেন এবং যাবতীয় অকল্যাণ ও বিপদ-আপদ থেকে সবাইকে দূরে রাখেন।
তথ্যসূত্র: abukhadeejah.com
