সুন্নাহর শত্রু হাকিকাতজুর তার হুথি মিত্রদের মক্কা আক্রমণের আহ্বান
সুন্নাহ ও আহলুস সুন্নাহর (সুন্নাহর অনুসারী) শত্রু, পথভ্রষ্ট বিদআতি, ড্যানিয়েল হাকিকাতজু তার ইয়েমেনের রাফিদাহ শিয়া (হুথি) মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যাতে পবিত্র নগরী মক্কায় বোমাবর্ষণ করে এবং কাবার আশপাশের ভবনগুলো ধ্বংস করে। ইসলামের শত্রু, সুন্নাহ ও সাহাবাদের শত্রুদের কাছে এমন জঘন্য কাজ কেবল ঘৃণায় পরিপূর্ণ কোনো নোংরা হৃদয় ও অপবিত্র আত্মাই চাইতে পারে। আল্লাহ বলেছেন:
﴾ لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ ﴿
আমি এই নগরীর (মক্কার) শপথ করছি। [সূরা আল-বালাদ: ১]
ইবনু কাসির (রাহিমাহুল্লাহ) মন্তব্য করেছেন: “এটি মক্কার দ্বারা আল্লাহর কসম—যা নগরসমূহের মা—কারণ সেখানে বসবাস মানুষকে এমন অবস্থায় নিয়ে আসে যা নগরটির মহত্ত্বের দিকে ইঙ্গিত করে, যেখানে মানুষ ইহরাম অবস্থায় থাকে, পবিত্রতায় বসবাস করে। আল্লাহ বলেছেন:
﴾ وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ ﴿
এবং এই নিরাপদ নগরীর (মক্কার) কসম। [সূরা আত-তীন: ৩]”
শুধু তাই নয়, আল্লাহ আল-মাসজিদুল হারাম সম্পর্কে বলেছেন:
﴾ وَمَن يُرِدْ فِيهِ بِإِلْحَادٍۭ بِظُلْمٍۢ نُّذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍۢ ﴿
আর যে কেউ সেখানে মন্দ কাজে বা অন্যায় করতে ঝুঁকে পড়ে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। [সূরা আল-হাজ্জ: ২৫]
হোক এর সীমানার ভেতরে বা দূর থেকে—সেখানে অন্যায় করার ইচ্ছা পোষণ করা আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসার জন্য যথেষ্ট।
সোর্স: AbuKhadeejahSP